সরকার নতুন দুটি বেসরকারি মেডিকেল কলেজ ও একটি বেসরকারি ডেন্টাল কলেজের অনুমোদন দিয়েছে। এগুলো হচ্ছে-এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ এবং মেন্ডি ডেন্টাল কলেজ। সবগুলোই ঢাকায় স্থাপিত হবে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুমোদন, নবায়ন ও আসন বণ্টন সংক্রান্ত কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভায় অপর ছয়টি বেসরকারি মেডিকেল কলেজে মোট ৮০টি আসন বৃদ্ধি করা হয়। বেসরকারি আদদ্বীন মেডিকেল কলেজ (ঢাকা) ২৫টি (৫০ থেকে ৭৫), বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ (মগবাজার, ঢাকা) ২৫টি (৫০ থেকে ৭৫), বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ (রংপুর) ১০টি (৭৫ থেকে ৮৫), বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ (বগুড়া) ১০টি (৫০ থেকে ৬০), ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ (উত্তরা, ঢাকা) ৫টি (৭৫ থেকে ৮০) এবং বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ (রংপুর)-এ ৫টি আসন (৭৫ থেকে ৮০-তে) বৃদ্ধি করা হয়।
এছাড়া, সভায় তিনটি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজের অনুমোদন দেওয়া হয়। এগুলো হচ্ছে- পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (চাঁপাইনবাবগঞ্জ)।
সভায় স্বাস্থ্য সচিব মুহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা কার্যক্রমের পরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডীন ও বিএমডিসি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি-সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি সদস্যগণ অংশগ্রহণ করেন।

0 comments:
Post a Comment