জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সময় ঘোষণা
Posted by Labels: educationময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তথ্য ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
এ বছর ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের ইএমও সুবিধা প্রদানকারী যেকোনো ডাকঘর থেকে আগামী ১০ নভেম্বরের মধ্যে এ ডি ও ই ইউনিটের জন্য ৩০০ টাকা এবং বি ও সি ইউনিটের জন্য ৩৫০ টাকা জমা দিতে হবে।
এসএসসি ও এইচএসসি পাসের তথ্যসহ (শিক্ষাবোর্ড, রোল নম্বর, পাসের বছর) ইএমও ফরম পূরণ করতে হবে। নির্ধারিত টাকা দেওয়ার পর ডাক বিভাগ এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে ১৬ সংখ্যার একটি গোপন পিন (PIN) নম্বর সরবরাহ করবে।
পিন নম্বর প্রাপ্তির ন্যূনতম ৩৬ ঘণ্টা পর আবেদনকারীকে ওই পিন নম্বর ব্যবহার করে www.jkkniu.edu.bd-ওয়েবসাইটে একটি ৩০০x৩০০ পিক্সেল সর্বোচ্চ ৫০ KB সাইজ ও JPG ফরমেট ছবি আপলোডসহ অন্যান্য তথ্য পূরণ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ
সব কয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর।

0 comments:
Post a Comment